পল্লবীতে শিশুহত্যা মামলায় ৫ দিনে অভিযোগপত্র জমা

bangladesh
১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে ৮ বছরের শিশুর খণ্ডিত লাশ উদ্ধার হয়। ২০ মে আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, "বিচার শেষ হবে ৫-৭ দিনের মধ্যে।" ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠনের শুনানি ১ জুন। দ্রুত তদন্তের জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে।