একদিন আগে অধিনায়ক বদল, মারিয়া মান্দা বাংলাদেশের নতুন নেতা

bangladesh
সাফ চ্যাম্পিয়নশিপের শুরুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আফিদা খন্দকারকে অধিনায়ক ঘোষণা করেছিল। তবে প্রধান কোচ পিটার বাটলার সংবাদ সম্মেলনে মারিয়া মান্দাকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেন। মাহফুজা আক্তার কিরণ জানান, “কোচের সিদ্ধান্তে মারিয়াকে বেছে নেওয়া হয়েছে।” বাংলাদেশের মেয়েরা আগামী ২৮ মে মালদ্বীপের বিপক্ষে খেলবে, ৩১ মে ভারতের মুখোমুখি হবে। সেমিফাইনাল ৩ জুন এবং ফাইনাল ৬ জুন।