ঝিনাইদহে ছাত্রদল নেতার মামলায় এনসিপির তারেক রেজা গ্রেপ্তার
bangladesh
ঝিনাইদহে ছাত্রদল নেতার দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কবি সুকান্ত সড়কের কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাঁকে আটক করা হয়। এনসিপির নেতা অয়ন রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছিলেন তিনি। এ মামলায় ১২৩ জনকে আসামি করা হয়েছে।