পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা
bangladesh
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যার মামলায় আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা আজ রোববার অভিযোগপত্র দাখিল করেন। ১৯ মে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার হয়। সোহেল রানা আদালতে স্বীকারোক্তি দিয়ে বলেন, “শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেছি।” প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।