লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ, দাম ১ লাখ ৮০ হাজার টাকা

bangladesh
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই প্রযুক্তির গেমিং ল্যাপটপ লঞ্চ করেছে। লেনোভো এলওকিউ ৮৩জেই০০ ডব্লিউটিএলকে মডেলের এই ল্যাপটপে ১৩তম প্রজন্মের ইন্টেল কোর আই সেভেন প্রসেসর এবং ১৬ গিগাবাইট ডিডিআরফাইভ র‍্যাম রয়েছে। এর দাম ১ লাখ ৮০ হাজার টাকা এবং এতে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। "দ্রুত ডেটা প্রসেসিং" সম্ভব এই ল্যাপটপে, দাবি করেছে প্রতিষ্ঠান।