কোয়েটায় শাটল ট্রেনে আত্মঘাতী হামলায় ২৪ নিহত, ৭০ আহত
bangladesh
পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা শহরে আজ রোববার সকালে একটি শাটল ট্রেনে আত্মঘাতী গাড়ি বোমা হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি। ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকা থেকে জাফর এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত হওয়ার সময় বিস্ফোরণ ঘটে। নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলেছে এবং উদ্ধার অভিযান চলছে।