রামিসা হত্যা মামলায় চার্জশিট দাখিল, শুনানি পহেলা জুন
bangladesh
ঢাকার পল্লবী থানায় রামিসা হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা রবিবার অভিযোগপত্র দাখিল করেন। প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী রুপা আক্তারকে আদালতে হাজির করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, "বিচারিক কাজ পাঁচ থেকে সাত দিনের মধ্যে সম্পন্ন হবে।" আদালত পহেলা জুন শুনানির তারিখ নির্ধারণ করেছে। নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা মামলা দায়ের করেন ১৯ মে।