কক্সবাজারে বিএনপি নেতাকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি, সহযোগী আহত
bangladesh
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে বিএনপির নেতা লিয়াকত আলীর ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘটনায় তাঁর সহযোগী মাইনুদ্দীন (৩৭) গুলিবিদ্ধ হন। লিয়াকত আলী জানান, পূর্বশত্রুতার জেরে হামলা হয়েছে। পুলিশ জানায়, আটক জিয়াউল হক (৩৪) এর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। হত্যাচেষ্টার মামলার প্রস্তুতি চলছে।