পল্লবীতে শিশুহত্যার বিচারকাজ দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

bangladesh
মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যার মামলার বিচারকাজ পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আজকের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে। আসামিকে সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। ময়নাতদন্ত প্রতিবেদনও জমা হয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, "সরকার দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করছে।"