প্রিমিয়ার লিগে বিদায় নিচ্ছেন সালাহ, গার্দিওলা ও সিলভা

bangladesh
ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুম আজ শেষ হচ্ছে। ম্যানচেস্টার সিটিতে বিদায় নিচ্ছেন কোচ পেপ গার্দিওলা, মিডফিল্ডার বের্নার্দো সিলভা ও জন স্টোনস। লিভারপুলে কিংবদন্তি মোহাম্মদ সালাহ ও অ্যান্ড্রু রবার্টসনও আজ শেষ ম্যাচ খেলবেন। সালাহ ৪৪১ ম্যাচে ২৫৭ গোল করেছেন, যা লিভারপুলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। গার্দিওলা সিটির হয়ে ২০টি ট্রফি জিতেছেন।