লেনোভো বাংলাদেশের প্রযুক্তি বাজারে নিয়ে এসেছে নতুন এআই গেমিং ল্যাপটপ
bangladesh
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশে লেনোভো এআই পাওয়ারড এলওকিউ গেমিং ল্যাপটপ (৮৩জেই০০ডব্লিউপিএলকে) উন্মোচন করেছে। ২৪ মে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ল্যাপটপের মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এতে রয়েছে আরটিএক্স ৫০৫০ ৮জিবি গ্রাফিক্স এবং ১৩তম জেনের ইন্টেল কোর আই৭-১৩৬৫০এইচএক্স প্রসেসর। ১৫.৬ ইঞ্চির ডিসপ্লেতে ১৪৪হার্জ রিফ্রেশ রেট এবং ১০০% এসআরজিবি কালার অ্যাকুরেসি রয়েছে।