বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপের উদ্বোধন

bangladesh
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের প্রযুক্তি বাজারে লেনোভো এআই পাওয়ারড এলওকিউ গেমিং ল্যাপটপ উন্মোচন করেছে। এই ল্যাপটপটির দাম ১ লাখ ৮০ হাজার টাকা, যা ১৪ কোর ও ২০ থ্রেড সমর্থিত ১৩তম জেন ইন্টেল কোর আই৭-১৩৬৫০এইচএক্স প্রসেসর নিয়ে এসেছে। এতে রয়েছে ১৬ জিবি ডিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি এনভিএমই এসএসডি। "এটি গেমারদের জন্য নতুন মাত্রা যোগ করবে," বলেন কোম্পানির প্রতিনিধিরা।