হোয়াইট হাউসের সামনে গুলির ঘটনায় আহত পথচারী, ট্রাম্প নিরাপদে

bangladesh
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে শনিবার সন্ধ্যা ৬টার পর গুলির ঘটনা ঘটে। সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করে হত্যা করে সিক্রেট সার্ভিস। এক পথচারী গুরুতর আহত হন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সময় হোয়াইট হাউসে ছিলেন এবং নিরাপত্তা ব্যবস্থা অক্ষুণ্ন ছিল। সিক্রেট সার্ভিসের বিবৃতিতে জানানো হয়, ঘটনার পর হোয়াইট হাউসে ‘লকডাউন’ জারি করা হয়।