ট্রাম্পের পারফিউম উপহার, সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের নতুন গন্ধ

bangladesh
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে "ভিক্টরি ৪৫-৪৭" নামের দুটি পারফিউম উপহার দিয়েছেন। ট্রাম্পের স্বাক্ষরযুক্ত কার্ডে লেখা ছিল, "আহমেদ, তোমাকে এই পারফিউম দেওয়ার সময় তোলা ছবিটি নিয়ে এখন সবাই কথা বলছে।" আল শারা জানান, "আমাদের সাক্ষাৎ রেখে গেছে বিশেষ এক সুগন্ধ," যা সিরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে শক্তিশালী করবে।