হোয়াইট হাউসের কাছে বন্দুকধারীর গুলিতে নিহত, আহত একজন পথচারী
bangladesh
গতকাল শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে বন্দুকধারী গুলি ছোড়ে। সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে গোলাগুলির পর বন্দুকধারী নিহত হন। ঘটনার সময় পেনসিলভানিয়া অ্যাভিনিউ ও সেভেন্টিনথ স্ট্রিট নর্থওয়েস্টের মোড়ে একজন পথচারী আহত হন। সিক্রেট সার্ভিসের বিবৃতিতে বলা হয়, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিয়েছি।” প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে অবস্থান করছিলেন।