বাংলাদেশ ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান কোচ ডুলি
bangladesh
নতুন কোচ টমাস ডুলি শুক্রবার (২২ মে) ঢাকায় এসে জানান, ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০ থেকে ১৫০-এর মধ্যে নিয়ে যেতে চান। তিনি বলেন, “কঠোর পরিশ্রমের পাশাপাশি ত্যাগ স্বীকার করতেও হয়।” বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৮১তম। ডুলি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফিলিপাইনের কোচ ছিলেন এবং সান মারিনোর বিপক্ষে ৫ জুন তার অভিষেক হবে।