পল্লবীতে শিশুহত্যার ময়নাতদন্ত ও ডিএনএ প্রতিবেদন হস্তান্তর

bangladesh
রাজধানীর পল্লবী এলাকায় ধর্ষণের পর হত্যার শিকার আট বছরের শিশুর ময়নাতদন্ত ও ডিএনএ প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, "সব ফরেনসিক প্রতিবেদন দেওয়া হয়েছে।" ১৯ মে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার হয়। অভিযুক্ত সোহেল রানা আদালতে হত্যার কথা স্বীকার করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন।