মিরপুরে শিশু হত্যার সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী

bangladesh
ঢাকার মিরপুরে শিশু হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে। তিনি বলেন, “এ ধরনের শিশু নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না।” আজ শনিবার ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং ত্রিশালের সংসদ সদস্য মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।