হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ৫১২ ছাড়াল

bangladesh
১৫ মার্চ থেকে ৫১২ শিশু হাম ও হামের উপসর্গে মারা গেছে। গত ২৪ ঘণ্টায় ১৩ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে বরিশালে এক শিশুর হাম শনাক্ত হয়েছে। ঢাকায় চার, চট্টগ্রামে দুই, সিলেটে চার, বরিশালে এক ও ময়মনসিংহে এক শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৬২,৫০৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯,৩৮৯ শিশু।