কোরবানির পশুর হাটের নিয়ন্ত্রণ বিএনপির হাতে, পুরোনো ধারা বজায়
bangladesh
রাজধানীতে ২১টি অস্থায়ী পশুর হাটের মধ্যে ১১টি উত্তর ঢাকায় এবং ১০টি দক্ষিণ ঢাকায়। বিএনপি ও তাদের ঘনিষ্ঠজনেরা ১৮টি হাটের ইজারা পেয়েছেন। শ্যামপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মাহবুব মাওলা বলেন, “এবার হাট ইজারার ক্ষেত্রে প্রতিযোগিতা ছিল।” ডেমরার আমুলিয়া মডেল টাউনে ৫৬ লাখ টাকার হাট ২ কোটি ১৫ লাখ টাকায় ইজারা হয়েছে।