তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত, ইরানের যুদ্ধের জন্য প্রস্তুতি
bangladesh
যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ১ হাজার ৪০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করেছে। নৌ দপ্তরের ভারপ্রাপ্ত প্রধান হাং কাও বৃহস্পতিবার সিনেটে বলেন, “এ মুহূর্তে আমরা সাময়িক বিরতি দিচ্ছি।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠকেও বিষয়টি গুরুত্ব পেয়েছিল। তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জুং-তাই জানিয়েছেন, অস্ত্র কেনার প্রচেষ্টা অব্যাহত থাকবে।