জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেট সিরিজের সূচি প্রকাশ

bangladesh
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড বাংলাদেশ দলের জন্য পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ করেছে। আগামী ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাবে একটি টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। এরপর ৬, ৯ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ১৫, ১৭ ও ১৯ জুলাই বুলাওয়েতে হবে। জিম্বাবুয়ের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি বলেন, "এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ।"