সিলেটে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত, আসাদুল গ্রেপ্তার

bangladesh
সিলেটের কোতোয়ালি মডেল থানার কাছে শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে র‍্যাব-৯ এর সদস্য ইমন আচার্য ছুরিকাঘাতে নিহত হন। অভিযুক্ত আসাদুল আলম বাপ্পীকে পুলিশ গ্রেপ্তার করেছে। ইমনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়। আসাদুল পালানোর চেষ্টা করলেও পুলিশ তাঁকে আটক করে। পুলিশ জানিয়েছে, আসাদুলের কাছে থাকা চাকুও জব্দ করা হয়েছে।