টাঙ্গাইলে পেট্রলপাম্পের ওয়াশরুমে ফারিনের ভীতিকর অভিজ্ঞতা

bangladesh
ঢাকা থেকে জামালপুরে নাটকের শুটিংয়ে যাওয়ার পথে ফারিন খান টাঙ্গাইলের একটি পেট্রলপাম্পের ওয়াশরুমে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন। রাত ৩টা ১৫ মিনিটে ওয়াশরুমে ঢোকার পর সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি টের পেয়ে তিনি চিৎকার করেন। ফারিন জানান, “হয়তো আমি সময়মতো চিৎকার না দিলে আমাকে মেরে সব লুটপাট করে ধর্ষণের চেষ্টা করত।” ঘটনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।