ভারতীয় তরুণদের ক্ষোভের প্রতীক ‘ককরোচ জনতা পার্টি’
bangladesh
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের মন্তব্যের পর তরুণদের মধ্যে ক্ষোভের প্রতীক হয়ে উঠেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক জানান, গত শনিবার ওয়েবসাইট চালুর পর বৃহস্পতিবারের মধ্যে ইনস্টাগ্রামে ১ কোটি ৫০ লাখ অনুসারী হয়েছে। তিনি বলেন, “তরুণেরা ভীষণ হতাশ। ক্ষোভ প্রকাশের কোনো জায়গা তাঁদের নেই।” এই আন্দোলন বেকারত্ব ও রাজনৈতিক অকার্যকারিতার বিরুদ্ধে প্রতিবাদের এক নতুন ভাষা।