‘দৃশ্যম ৩’ মুক্তির প্রথম দিনেই রেকর্ড ৪৩ কোটি রুপি আয়
bangladesh
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘দৃশ্যম ৩’ গতকাল মোহনলালের জন্মদিনে মুক্তি পায়। পরিচালক জিতু জোসেফের এই থ্রিলার বিশ্বজুড়ে প্রথম দিনেই ৪৩ কোটি রুপি আয় করে, যা মালয়ালম সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার মালয়ালি দর্শকদের কারণে ছবিটির বিদেশি বাজারে আয় বেড়েছে। ‘জর্জকুট্টি’ চরিত্রের জনপ্রিয়তা এখনো অটুট।