চীনে টেসলার 'ফুল সেলফ-ড্রাইভিং' প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন
bangladesh
চীনে টেসলা তাদের উন্নত ড্রাইভিং সহায়ক প্রযুক্তি ‘ফুল সেলফ-ড্রাইভিং’ (এফএসডি) চালু করেছে। এই প্রযুক্তি টেসলা মডেল ৩ গাড়িতে যুক্ত করতে ৬৪ হাজার ইউয়ান (প্রায় ৯,৪১০ মার্কিন ডলার) খরচ হবে। টেসলার প্রধান ইলন মাস্ক দাবি করেছেন, “চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ স্বয়ংক্রিয় সংস্করণ চালু হবে।” বর্তমানে এফএসডি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও চীনে চালু রয়েছে।