রাজধানীতে ভ্যাপসা গরম: বৃষ্টির সম্ভাবনা কম, জানাল আবহাওয়া অফিস

bangladesh
রাজধানী ঢাকা গত চার দিন ধরে ভ্যাপসা গরমে ভুগছে। আজ সকাল ৯টায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, "মেঘ আছে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম।" বুধবার তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার তা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। খুলনা, বাগেরহাট, যশোর ও সাতক্ষীরায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।