ইংল্যান্ডের বিশ্বকাপ দলে বাদ পড়লেন ফোডেন, পালমার, ম্যাগুয়ার

bangladesh
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল আজ ওয়েম্বলি স্টেডিয়ামে ২৬ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন। এতে বাদ পড়েছেন ফিল ফোডেন, কোল পালমার ও হ্যারি ম্যাগুয়ার। ম্যাগুয়ার বলেছেন, “এ সিদ্ধান্তে আমি হতবাক ও মর্মাহত।” ফোডেন চলতি মৌসুমে ২২টি প্রিমিয়ার লিগ ম্যাচে ৭ গোল করেছেন। টুখেলের দলে থাকবেন আল আহলি স্ট্রাইকার ইভান টোনিও, যিনি ৩২ ম্যাচে ৩২ গোল করেছেন।