মাদারীপুরের যুবক সুরুজ যুদ্ধের মাইন বিস্ফোরণে নিহত
bangladesh
মাদারীপুরের ৩৫ বছর বয়সী যুবক সুরুজ কাজী ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত হয়েছেন। তিনি গত সোমবার মাইন বিস্ফোরণে মারা যান। সুরুজের বাবা শাহাবুদ্দিন কাজী জানান, “আমার বড় ছেলে আর নাই।” সুরুজের স্ত্রী সুমাইয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “কারে আগলাই বাঁচুম আমি।” উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব লাশ দেশে আনার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।