চট্টগ্রামে আইনজীবীদের প্রতিবাদী গান, নির্বাচন বর্জনের ঘোষণা
bangladesh
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে না পেরে আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা প্রতিবাদী গান গেয়েছেন। বৃহস্পতিবার আদালত ভবনের শাপলা ভবনের প্রবেশমুখে তাঁরা “ভোট ডাকাত, ভোট চোর” গান পরিবেশন করেন। সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জিয়া উদ্দিন অভিযোগ করেন, “১৩৩ বছরের ইতিহাসে ভোটবিহীন নির্বাচন হয়নি।” গত বুধবার তাঁরা কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ করেন।