রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে ইসির উদ্যোগ
bangladesh
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার ঢাকায় একটি হোটেলে বলেন, "রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই আমাদের প্রধান লক্ষ্য।" তিনি উল্লেখ করেন, ২০১৬ সালে ২৩৬ এবং ২০২১ সালে ১১৬ জন নিহত হন স্থানীয় সরকার নির্বাচনে। দেশে ৪,৫৮১টি ইউনিয়ন পরিষদ ও ১৩টি সিটি করপোরেশনসহ বিভিন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কমিশন সর্বাত্মক চেষ্টা চালাবে।