১৭ কোম্পানি ফিরছে শেয়ার লেনদেনে, শনিবার থেকে শুরু

bangladesh
২৩ মে, শনিবার থেকে ১৭টি কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেনে ফিরবে। ২১ মে, বৃহস্পতিবার রের্কড ডেটের কারণে এই কোম্পানিগুলোর লেনদেন স্থগিত ছিল। ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে এই কোম্পানিগুলোর লেনদেন যথানিয়মে শুরু হবে। বিনিয়োগকারীরা এই খবরকে স্বাগত জানিয়েছেন।