রামপুরায় মাদ্রাসাশিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, গ্রেপ্তার শিহাব

bangladesh
রাজধানীর রামপুরা থানা এলাকায় ১০ বছরের মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার হয় ১৯ মে রাতে। পুলিশ অভিযুক্ত মো. শিহাব হোসেন (১৯) কে গ্রেপ্তার করেছে। শিশুটির মা অভিযোগ করেছেন, "আমার ছেলে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছে।" ঢাকা মেডিকেল কলেজে লাশের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে মাদ্রাসার দায়িত্বশীলদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।