ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপে ইরান নিয়ে তীব্র মতবিরোধ

bangladesh
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। গত মঙ্গলবারের ফোনালাপে নেতানিয়াহু ট্রাম্পকে বলেন, “হামলা স্থগিত করা একটি বড় ভুল।” ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী হামলা চালানোর পক্ষে ছিলেন নেতানিয়াহু। দুই নেতার মধ্যে এ মতবিরোধ ইসরায়েল সরকারের শীর্ষ পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে।