অভিনেতা দিলু মজুমদার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন

bangladesh
অভিনেতা দিলু মজুমদার (৬৭) বুধবার সন্ধ্যা সাতটায় মারা যান। মামুনুর রশীদ জানান, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। পরে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। দিলু মজুমদার এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। আজ তাঁর প্রথম জানাজা এয়ারপোর্ট কার্গো অ্যাসোসিয়েশন ভবনের সামনে অনুষ্ঠিত হবে।