পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর, অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা শুভেন্দুর
bangladesh
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) কার্যকর করার ঘোষণা করেছেন। ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পর ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের অবৈধ হিসেবে বিবেচনা করা হবে। শুভেন্দু বলেন, "অবৈধ অনুপ্রবেশকারীদের বিএসএফের হাতে হস্তান্তর করা হবে।" পশ্চিমবঙ্গের ২ হাজার ২০০ কিলোমিটার সীমান্তে ৬০০ কিলোমিটার কাঁটাতার নেই, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দোষ বলে উল্লেখ করেন তিনি।