বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবে ভোক্তাদের তীব্র বিরোধিতা
bangladesh
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে পাইকারি বিদ্যুতের দাম ২১% বাড়ানোর প্রস্তাবের বিরুদ্ধে ভোক্তা প্রতিনিধিরা তীব্র আপত্তি জানিয়েছেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত শুনানিতে ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, “অযৌক্তিক খরচ ভোক্তার ওপর চাপানো উচিত নয়।” পিডিবির ঘাটতি ৬০,৩৯৯ কোটি টাকা হতে পারে, যা মেটাতে দাম বাড়ানো প্রয়োজন বলে জানা গেছে।