আসিফ নজরুলের ফেসবুক পোস্টে আওয়ামী লীগের 'ফেরা' নিয়ে বিতর্ক
bangladesh
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল আজ বুধবার ফেসবুকে লেখেন, “আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই।” মাহফুজ আলমের বক্তব্যের প্রেক্ষিতে এই মন্তব্য করেন তিনি। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন দুজনেই। মাহফুজ আলম দাবি করেন, আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান পরিবর্তন হয়েছে উগ্রবাদীদের উত্থানের কারণে।