পল্লবীতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, পালাতে বাধ্য হলেন ম্যাজিস্ট্রেট

bangladesh
রাজধানীর পল্লবীর বাউনিয়াবাধে বুধবার সকালে জাতীয় গৃহায়ণের জমি উদ্ধার অভিযানে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা হয়। ঢাকা-১৬ আসনের এমপি আবদুল বাতেনের নেতৃত্বে শুরু হওয়া অভিযানে স্থানীয়রা ইটপাটকেল ছুড়ে পুলিশকে আহত করে। মিরপুরের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার জানান, "এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।" সরকারি জমি প্রায় ৫০ বিঘা দখল করে রাখা হয়েছিল।