ডেভিড বেকহামের ৫০তম জন্মদিনে বিশেষ গোলাপ উপহার দিল হারপার

bangladesh
স্যার ডেভিড বেকহামের ৫০তম জন্মদিনে তাঁর মেয়ে হারপার বেকহাম উপহার হিসেবে চাষ করা বিশেষ গোলাপ উপহার দিয়েছেন। ‘স্যার ডেভিড বেকহাম রোজ’ নামের এই গোলাপটি গত এক বছর ধরে ‘ডেভিড অস্টিন রোজেস’ দ্বারা চাষ করা হয়েছে। ১৮ মে থেকে এটি ওয়েবসাইট ও নির্বাচিত বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে, যার দাম ২৭.৫০ পাউন্ড (৪,৫০০ টাকা)। গোলাপ বিক্রি হলে দ্য কিংস ফাউন্ডেশনে ২.৫ পাউন্ড যাবে।