চকরিয়ায় লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

bangladesh
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের অতিরিক্ত পিপি খুরশিদ আলম চৌধুরী জানান, ২৫ সেপ্টেম্বর ২০২৪ রাতে ডাকাতি প্রতিরোধে গিয়ে তানজিম নিহত হন। মামলায় ৫২ জন সাক্ষী ছিলেন। পলাতক আসামি মোর্শেদ আলম।