নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীতে নতুন শিল্পী খুঁজছে 'অগ্নিবীণায় নতুন প্রতিভা'
bangladesh
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে 'অগ্নিবীণায় নতুন প্রতিভা' প্রতিযোগিতার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন জেমস অব নজরুল। ১৫ থেকে ২৫ বছর বয়সী প্রতিযোগীরা দেশের আট বিভাগ থেকে অংশ নিতে পারবেন। নিবন্ধন চলবে ৩০ জুন পর্যন্ত। গ্র্যান্ড ফিনালে ঢাকায় অনুষ্ঠিত হবে, যেখানে চ্যাম্পিয়ন পাবেন ২০ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট। বিচারক প্যানেলে থাকবেন সুমন চৌধুরী।