পল্লবীতে শিশু রামিসার নৃশংস হত্যা, দম্পতি গ্রেপ্তার
bangladesh
রাজধানীর পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যা করে লাশ গুমের চেষ্টা করে সোহেল রানা (৩৪) ও স্বপ্না আক্তার (২৬)। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর–১১ নম্বর সেকশনের ৩৯ নম্বর বাড়ির তিনতলায় রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তার মাথা শৌচাগারে এবং শরীরের অংশ খাটের নিচে পাওয়া যায়। সোহেলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।