ফলতা আসনে ভোট থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান

bangladesh
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডান হাত’ জাহাঙ্গীর খান মঙ্গলবার ফলতা বিধানসভা আসনের উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, “ফলতার উন্নয়নের স্বার্থে আমি ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছি।” ২১ মে পুনঃনির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রচারে অংশ নেন। জাহাঙ্গীরের সিদ্ধান্ত নিয়ে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ মন্তব্য করেন, “এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।”