পল্লবীতে সাত বছরের শিশুকে খুন, সন্দেহভাজন গ্রেপ্তার নারায়ণগঞ্জে

bangladesh
রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যা করার অভিযোগে সোহেল রানাকে (৩৪) নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে শিশুটিকে হত্যা করা হয়। পুলিশ জানায়, রামিসার মাথা বিচ্ছিন্ন অবস্থায় শৌচাগারে পাওয়া যায়। নিহতের বাবা আবদুল হান্নান মোল্লা জানান, রামিসা স্থানীয় স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।