শেখ হাসিনার প্রতি ‘ইনসাফ’ থাকবে, বললেন জাহেদ উর রহমান
bangladesh
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমান আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেন, “শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে।” তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে বিচারবহির্ভূত কিছু করা হবে না। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সরকারের তিন মাসের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন। জাহেদ আরও বলেন, “শত্রুর প্রতিও ইনসাফ থাকবে।”