টালিউডে যৌন হয়রানির অভিযোগে অঙ্কিতার আইনি পদক্ষেপ

bangladesh
টালিউডের পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। আইনজীবী প্রিয়ম দের মাধ্যমে তিনি ইতিমধ্যে আইনি নোটিশ পাঠিয়েছেন। সোমবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে অঙ্কিতা জানান, একটি নৈশপার্টিতে দেবালয় তাকে জোর করে নির্জন ঘরে নিয়ে গিয়ে চুমু খাওয়ার চেষ্টা করেন। দেবালয় অভিযোগ অস্বীকার করে বলেছেন, "এটি পরিকল্পিত হেনস্থা করার উদ্দেশ্যে।"