হাম রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের ৬ জরুরি নির্দেশনা
bangladesh
স্বাস্থ্য অধিদপ্তর দেশের সকল বেসরকারি হাসপাতালে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য ৬টি জরুরি নির্দেশনা জারি করেছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে আলাদা ওয়ার্ড নির্ধারণ, হাসপাতালে ভর্তির আগেই চিকিৎসা নিশ্চিত করা, এবং ১০ শতাংশ বিনামূল্যের শয্যার ৫ শতাংশ হাম রোগীদের জন্য বরাদ্দ রাখা। হাসপাতালের ভর্তি রোগীদের তথ্য প্রতিদিন ইএমএআইএস সার্ভারে আপলোড করতে হবে। হটলাইন নম্বর ০১৭৫৯১১৪৪৮৮।