ক্যালিফোর্নিয়ার মসজিদে গুলিতে তিনজন নিহত, তদন্ত শুরু
bangladesh
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে গুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে দুই সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছে। স্থানীয় সময় সোমবার জোহরের নামাজের আগে এই ঘটনা ঘটে। ১৭ ও ১৯ বছর বয়সী দুই বন্দুকধারী আত্মহত্যা করে। পুলিশপ্রধান স্কট ওয়াহল জানান, "সন্দেহভাজনদের একজনের মা পুলিশকে জানিয়েছিলেন, তাঁর ছেলে নিখোঁজ।" এ ঘটনায় এফবিআই তদন্ত শুরু করেছে।